• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত 

ফজলে এলাহী মাকাম ঃ
দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
আজ ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে  জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।হলে জেলা কালেক্টরেট  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার  ডক্টর চৌধুরী মোঃ যাবের সাদেক,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ হারুন আল মামুন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, দি রাহিম ওভারসিস আরএল ২৫১৪ এর ব্যবস্থাপনা পরিচালক আখি খাতুন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, বৈধ পথে সংশ্লিষ্ট কাজের দক্ষতা নিয়ে বিদেশে গমন করে সরকার অনুমোদিত বৈধ ব্যাংক ও এজেন্টের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে স্বাবলম্বী করার পাশাপাশি নিজেদের জীবন উন্নয়নে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়। পরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী তিনজন প্রবাসীর পরিবারকে ও একটি ব্যাংককে সম্মাননা  স্মারক প্রদান করা সহ প্রবাসীর সন্তানদের  ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
এছাড়া সকালে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।