• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বকশীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: মেশিন জব্দ ও ধ্বংস

মতিন রহমান, বকশীগঞ্জ,জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করার পর সেটি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা। বকশীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযানে তাকে সহায়তা করেন।

জানা গেছে, তালুকপাড়া এলাকায় আইন অমান্য করে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয় এবং জনসম্মুখে তা পিটিয়ে ও ভেঙে অকেজো করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা বলেন, যারা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এটি পরিবেশের জন্য যেমন ক্ষতিকর। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।