• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে মুসলিমা (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোন্দেরচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মুসলিমা ওই এলাকার মোফাজ্জলের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে মুসলিমা। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে ওই কিশোরী বিষপান করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। কিশোরীর আত্মহত্যার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।