• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের

কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মোঃ আহ্‍সান হাবীব লিটু, উপজেলা প্রতিনিধি রাজিবপুর কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে এক যুবক।
জানা যায়, গত ০৯ই এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজিবপুর উপজেলার বটতলা মোড় এলাকায় পুলিশের স্থাপিত একটি অস্থায়ী চেকপোষ্টে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে মোঃ শহীদ আলী (২৭) নামের এক যুবকের কাছে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শহীদ আলী উপজেলার ধুলাউড়ি গ্রামের বাসিন্দা, তার পিতার নাম মোঃ আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলেই তাকে আটক করা হয় এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করা হয়, যা মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।