• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের

দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ সংবাদদাতাঃ

সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এর সিনিয়র আলিম মাদ্রাসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

শনিবার ১১ এপ্রিল  দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে সম্পূর্ণ ফ্রি ডায়াবেটিকস টেস্ট, যৌন সমস্যা, সার্জারি ও মেডিসিন সংক্রান্ত রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন ডা. মোঃ আরিফুল ইসলাম (শিমুল) । ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন জামালপুর জজ কোর্টের উকিল এবং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রোকনুজ্জামান। তিনি জানান, প্রতি মাসে দুই বার এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে মারিয়াম ইসলাম হসপিটালের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারা এই ক্যাম্পে অংশগ্রহণ করা রোগীদেরকে ফ্রী দেখবে।

আয়োজক সূত্রে জানা গেছে আজ ৩২০ জন রুগীকে সেবা প্রদান করা হয়েছে। গ্রামের বিভিন্ন রোগাক্রান্ত রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে আয়োজককে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।