মোঃ সুজন ,জামালপুরঃ
জামালপুরে সিংহজানি মাল গুদামের ১৫ টন সরকারি চাল চালান রশিদ থাকা সত্ত্বেও চালককে আটক ও ট্রাক জব্দ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জামালপুর জেলার ট্রাক ও ট্রাঙ্কলোরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এপ্রিল সকালে শহরের মান গুদামের সামনে জামালপুর ট্রাক ও ট্রাঙ্ক লোরী শ্রমিক ইউনিয়ন ৩৬৪০ এর আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোঃ মোতালেব হোসেন, কার্যকরী সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা গত বুধবার বিকালে জামালপুর সিংহাজানি মাল গুদামের বৈধ চালান কৃত সরকারি ১৫ টন চাল পরিবহনের সময় জামালপুর রেব ১৪ সিপিসি ট্রাক চালক মোঃ শামসুল হক ও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পরিবহনকৃত ট্রাকটি জব্দ করে। অনতিবিলম্বে ট্রাক চালক ও ট্রাকটি ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২২ এপ্রিল বিকালে সরকারি ১৫ টন চালসহ ট্রাক চালক শামসুল হক ও চারটি আটক করে র্যাব ১৪ সিপিসি।