• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে কর্মহীন মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন পাশে লাইফগার্ড

সাইমুম সাব্বির শোভন:

জামালপুরে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ড। নভেল করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশে সরকারী ছুটি ও সকল দোকানপাট বন্ধ ঘোষনা করায় কর্মহীন হয়ে পড়ে জেলার শ্রমজীবী মানুষেরা। এই কর্মহীন শ্রমজীবী মানুষ ও নিন্ম মধ্যবিত্ত মানুষের কষ্ট কমাতে তাদের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ড।
মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ প্রায় ২শতাধিক কর্মহীন ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরন করেন লাইফ গার্ডের কর্মীরা।
এসময় ত্রান নিতে আসেন শেরপুর জেলার মাছপাড়া এলাকার রিক্সা চালক ইসমত আলী। ত্রান পাওয়ার পর রিক্সা চালক ইসমত আলী জানান- তিনি সারাদিন রিক্সা চালিয়ে ৬০ টাকা পেয়েছেন। ৫ সদস্যের পরিবারের খাবার নিয়ে খুবই চিন্তায় ছিলেন তিনি। লাইফ গার্ড থেকে ত্রাণ পাওয়ার পর সেই চিন্তা দূর হয় তার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জ্বালানী তেল ও পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম আকন্দ। এছাড়াও লাইফ গার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মো: বদরুল ইসলাম সায়েম, সদস্য রুহুল আমিন, সিফাত, রাব্বি, রূপক, দীপ্ত ও সউদ উপস্থিত ছিলেন।
ত্রাণের প্রতিটি প্যাকেটে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ গ্রাম লবন ও ১টি করে হাত ধোয়ার সাবান দেওয়া হয়।
লাইফ গার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মো: বদরুল ইসলাম সায়েম জানান- দেশের এই সংকটময় সময়ে সবচেয়ে কঠিন সময় পার করছে নিম্ম মধ্যবিত্ত ও কর্মহীন শ্রমজীবী মানুষেরা। তাই তাদের কষ্ট কমাতে লাইফ গার্ডের এই উদ্যোগ। সক্ষমতা অনুযায়ী ত্রাণ দেওয়া হয়েছে। পরবর্তীতে ত্রানের পরিমান আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।