• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে ত্রান লুটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

 

 

মেহেদী হাসান:

 

জামালাপুরে ট্রাক আটকে ত্রাণ বঞ্চিতদের ত্রান লুটের ঘটনায় ১৩ জনের নামে মামলা দায়ের হয়েছে।

 

সোমবার রাত সাড়ে ১২টায় কাউন্সিলর জামাল পাশা বাদি হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

 

এ ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রফিক(৫০), খোরশেদ আলম (২৫), জীবন(২৩), আমির আলী(৩৫) ও সলিমুদ্দিন (২৮)।

 

মামলার বিবরণে জানা যায়, ত্রানবাহী ট্রাক সিংহজানী খাদ্য গোদাম থেকে বের হয়ে বানিয়াবাজার যাওয়ার পথে সচ্ছ ও ও বাবুর নেতৃত্বে ট্রাক আটকে লুট করে নিয়ে যায়। এসময় ট্রাকে থাকা জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে তেরে আসে বলে মামলায় উল্লেখ করেছে বাদি।

 

মামলায় আসামীর তালিকায় সিংহভাগই রয়েছে নিন্মআয়ের মানুষের নাম।

 

মামলার বাদি কাউন্সিলর জামাল পাশা বলেন, মামলায় আসামীর তালিকায় নিন্মআয়ের মানুষ থাকলে তাদের মামলা থেকে অব্যহতি দেয়া হবে। ত্রাণ লুটের ঘটনায় জড়িতরা কার ইন্দনে ঘটনা ঘটিয়েছে খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসনের প্রতি।

 

জামালপুর সদর থানার ওসি মো: সালেমুজ্জামান বলেন, ঘটনার দিন রাতে মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে ৫জনকে গ্রেপ্তার করা হয়ে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।