• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগামের রৌমারী উপজেলার টাপুরচর লকডাউন

সহিজল ইসলাম রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের  রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই ইউনিয়নের টাপুরচর এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোঃ আল  ইমরান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।তিনি আরও বলেন উপজেলায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিষয়টি তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা চাওয়া হলে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী  প্রাথমিকভাবে টাপুরচর এলাকাটি লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সংশ্লিষ্ট ইউনিয়ন কিংবা পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হবে  কিনা তা কৃর্তপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত  নেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রৌমারী উপজেলায় করোনা আক্রান্ত ১৭ বছর বয়সী ওই  কিশোর সম্প্রতি ঢাকার সাভারে তার মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। গত ৭ এপ্রিল সে রৌমারীতে আসে। পরে গত ১১ এপ্রিল  তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার (১৩ এপ্রিল) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম এর বরাত দিয়ে ইউএনও আল ইমরান বলেন, ‘ওই কিশোরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে জানিয়েছে, তার শরীরে জ্বর নেই। কোনও উপসর্গ ছাড়া সে এখনও  স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, রৌমারীতে এ পর্যন্ত ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে এক জনের করোনা পজিটিভ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।