• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ইউপি সদস্যকে কুপিয় জখম!

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই)। এ সময় বাঁধা দিতে গেলে আরো দুই নারীকে বেধড়ক পেটানো হয়েছে। ২৭ মে বুধবার দুপুর ২ টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও জানকিপুর চকপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে করিমুজ্জমান করিমের (৩৫) সাথে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে পুলিশের এসআই মাহবুব হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে এসআই মাহবুব হোসেন বিভিন্ন সময় করিমুজ্জামান করিম ও তার পরিবারকে নাজেহাল করার চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে ফেরার পথে করিমুজ্জামান করিমকে বাড়ির পাশে একা পেয়ে এসআই মাহবুব হোসেন ও তার সাথে কয়েক জনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাকে কোপাতে থাকেন।
এ সময় তার চিৎকারে করিমের স্ত্রী হাসিনা বেগম এবং তার ভাইয়ের স্ত্রী আখি বেগম বাঁধা দিতে গেলে তাদেরও বেধড়ক পেটানো হয়।
এ নিয়ে করিমুজ্জামান করিমের লোকজন ও এসআই মাহবুব হোসেেেনর লোকজনের মধ্যে ফের উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
স্থানীয়রা এ সময় করিম , হাসিনা বেগম ও আখি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
করিমুজ্জামান করিমের ভাই ফরিদুজ্জামান ফরিদ জানান, এসআই মাহবুব ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত রয়েছেন। পুলিশের প্রভাব দেখিয়ে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। তিনি এঘটনার বিচার দাবি করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাস স¤্রাট জানান, এ ঘটনায় কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেন নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।