• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে কর্মহীনদের মাঝে শ্রমিকদলের ত্রাণ বিতরণ

 

মাহমুদুল হাসান মুক্তা :
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে করোনার প্রভাবে কর্মহীন ২০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেছে জামালপুর জেলা শ্রমিকদল। আজ শুক্রবার সকালে শহরের স্টেশন বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটি।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সহায়তার চাল, আলু, লবণ ও একটি করে সাবান দেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা ও দেশে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দোয়া করা হয়।
ত্রাণ বিতরণের সময় জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।