• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আল ইমরানের পিপিই,হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সকল পুলিশ সদস্যের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) , হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীদের জন্য ২ হাজার মাস্ক ও ২ হাজার হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়।
শুক্রবার বিকালে পৌর এলাকার মাঝ পাড়া গ্রামের ব্যবসায়ী প্রকৌশলী আল ইমরানের ব্যক্তিগত উদ্যোগে পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়।
এ উপলক্ষে বকশীগঞ্জ থানা চত্বরে করোনা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা শেষে প্রকৌশলী আল ইমরান বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাটের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।
পিপিই বিতরণকালে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, ওসি (তদন্ত) আঃ রহিম, মাঝপাড়া চাষী ক্লাবের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তারেক সহ সকল পুলিশ সদস্য, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।