• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী জামালপুরে ৫০০ অসহায় পেল বিএনপির খাদ্য সামগ্রী

 

সৌরভ শুভ :
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রাণঘাতী করোনার প্রভাবে কর্মহীন ৫০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেছে জামালপুর জেলা বিএনপি। আজ শনিবার সকালে শহরের স্টেশন বাজার ঈদগা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী মো. গোলাম নবীর সভাপতিত্বে ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় তিনি প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সহায়তার চাল, আলু, তেল, লবণ ও একটি করে সাবান তুলে দেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা ও মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করা হয়।
ত্রাণ বিতরণে জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী আনোয়ার কবির শাহজাহান, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও বিএনপিনেতা রুহুল আমিন মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।