• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

রাজন্য রুহানি:

জামালপুরের সরিষাবাড়ীতে ১ কেজি গাঁজাসহ চাঁন মিয়া (২৭) ও হাফিজুর (৫৮) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার রাত সাড়ে ৭টায় সরিষাবাড়ীর চর ছাতারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চাঁন মিয়া চর ছাতারিয়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে ও হাফিজুর চুনিয়াপটল গ্রামের মৃত নূর মোহাম্মদ মন্ডলের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৭টায় সরিষাবাড়ীর চর ছাতারিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ১ কেজি গাঁজাসহ চাঁন মিয়া ও হাফিজুর নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্ধ করা হয় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও।

ওই মাদক কারবারী দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।