• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

শেরপুরের ঝিনাইগাতীতে আরো ৭ জন করোনাকে জয় করলেন

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পরপর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা করোনা আক্রান্ত একই পরিবারের চারজনসহ মোট ৭ জনকে সুস্থ ঘোষণা করেছেন স্বাস্থ্য বিভাগ। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

তারা হলেন- সদর ইউপি সচিব মারুফা বেগম, স্বাস্থ্য সহকারী গোলাম কিবরিয়া ও তার স্ত্রী শিলা, মেয়ে সেতু, ভাতিজি মিম, ব্যবসায়ী উজ্জল এবং ফরিদা নামের আরও এক গৃহবধূ। এ নিয়ে উপজেলায় মোট ২০জন সুস্থ হলেন। এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪জন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তারা সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত হলেও তারা মনোবল হারাননি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন। চিকিৎসকেরাও সব সময় তাদের খোঁজখবর নিয়েছেন। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন বলেন, ‘পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ আসায় ওই ৭ জনকে আজ (রবিবার) সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়া হাসপাতালে ১ জন ও হোম আইসোলেশনে চিকিৎসারত রয়েছেন আরও ৩ জন। তাদের নিয়মমাফিক পরীক্ষায় নেগেটিভ এলে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে।’ আরও বলেন, ‘করোনার সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।