• শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন

জামালপুর সংবাদদাতা ॥ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ”ক্লাইমেট ভালনারেবল ফোরাম” (সিভিএফ) এর শুভেচ্ছা দূত মনোনীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
২৩ জুলাই বশেফমুবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা-কাম ফটোগ্রাফার মুহাম্মদ হিজবুল্লাহ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপাচার্য বলেন, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল দীর্ঘদিন ধরে অটিজম বিষয়ে গণসচেতনা সৃষ্টির পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের অধিকার আদায় এবং তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার স্বীকৃতি এরই মধ্যে দেশে-বিদেশে অর্জন করেছেন।
‘একজন মানবিক মানুষ হিসেবে প্রধানমন্ত্রী তনয়া অটিজম নিয়ে কাজ করে বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জ¦ল করে চলেছেন। মানবিকতার এই শিক্ষা তিনি পেয়েছেন তার মা, বাঙালির বাতিঘর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। নতুন করে সিভিএফ-এর দায়িত্ব পাওয়ায় সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর এই দায়িত্ব দেশের জন্য অনেক গৌরবের। তিনি জলবায়ুর ঝুঁকিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ও নতুন পথ উন্মোচনেও ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।’
ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাাতিক সম্মেলন আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে সায়মা ওয়াজেদ পুতুলকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করে।
এর আগে বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সিভিএফ এর ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ করার কথা জানানো হয়। তাঁর সঙ্গে দূত হিসেবে আরও থাকছেন- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের জাতীয় সংসদের উপ-স্পিকার লরেন লেগার্দা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ তোসি এমপানু-এমপানু।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।