• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মেলান্দহে ডোবা থেকে এক ব্যক্তির  লাশ উদ্ধার

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর :
জামালপুরের মেলান্দহ উপজেলার  আদ্রা ইউনিয়ন থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
নিহত ওই বৃদ্ধর নারী জামালপুর সদর উপজেলা হাট চন্দ্রা  গ্রামের মৃত তাজ মাহমুদ শেখের পুত্র মোঃ সামাদ(৫৮)। এলাকাবাসী সূত্রে জানা গেছে,স্থানীয়রা লাশটি আদ্রা বড় বাড়ির পাশে ডুবায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ডুবা থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে নিহতের বোন বুলি বেগম জানান, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না, আমার ভাই পাগল এবং মৃগী রোগী ছিল, একবার স্ট্রোক করেছিল। সে কাউকে কিছু না জানিয়ে এর আগেও অনেকবার বাড়ি থেকে চলে গিয়েছিল আমরা খোঁজাখুঁজি করে বাড়ি নিয়ে এসেছিলাম। গতকালও কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে, আমরা জামালপুর শহরে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি, লোক মারফৎ শুনে আজকে এখানে এসে ভাইয়ের লাশ পেলাম।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন, মেলান্দহ  মাদারগঞ্জ সার্কেল এসপি সামিউল আলম পিপিএম, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান, ওসি তদন্ত মোঃ আব্দুল মজিদ, সাথে ছিলেন এসআই আবুল কাশেম, এস আই প্রভাষ চন্দ্র দাস, এসআই এনামুল হক সিদ্দিকী।
মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।