• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে নকল ডলার ব্যবসার খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে মানুষ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে সক্রিয় হয়েছে অবৈধ ডলার পার্টি। মানুষকে বিদেশী ডলার দেওয়ার আশ্বাস দিয়ে ডেকে এনে লাখ লাখ টাকা লুট করছে নকল ডলার পার্টির সদস্যরা।
বকশীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে জমজমাট নকল ডলার ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে।
গত ২৫ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর গ্রামের ৫ ডলার প্রতারক শেরপুর সদর থানায় আটক হয়েছেন। এরমধ্যে বকশীগঞ্জ পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার হোসেনের দুই ছেলে সাকিব মিয়া ও সাগর মিয়াকেও আটক করা হয়েছে। তারাও ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নকল ডলার ব্যবসা চলছে । এসব নকল ডলার ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন দূরদুরান্তের মানুষ।
বিশেষ করে বকশীগঞ্জ পৌর এলাকার মেষের চর , বড়ই তারী, মেরুরচর ইউনিয়নের মেরুরচর, টুপকার চর , সর্দারপাড়া , দেওয়ানগঞ্জ উপজেলার শেক পাড়া সহ কয়েকটি এলাকায় নকল ডলার প্রতারকদের দৌরাত্ম্য বেড়ে গেছে। প্রায় সময়ই এসব এলাকা ডলার প্রতারক কর্তৃক প্রতারণার খবর পাওয়া যাচ্ছে।
প্রথমে ডলার প্রতারকরা ফেসবুক ও মোবাইল ফোন সহ বিভিন্ন মাধ্যমে দূরদুরান্তের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে থাকেন। পরে তাদের কম মূল্যে বেশি ডলার দেওয়ার লোভ দেখিয়ে এলাকায় এনে সর্বত্র হাতিয়ে নিয়ে বিদায় করে দেওয়া হয়। একই সাথে পুলিশকে জানালে হুমকি ধামকিও দেওয়া হয়। চক্রটি ভিন্ন কৌশল ব্যবহার করে প্রতিনিয়ত জমজমাট প্রতারণা করে যাচ্ছেন। অনেকে ভয়ে মুখ খুলতে চান না।
পৌর এলাকার মেষের চর গ্রামে নকল ডলার ব্যবসা প্রতারণার দায়ে সম্প্রতি দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় বকশীগঞ্জ থানা পুলিশ। এরপরও থেমে নেই প্রতারক চক্রটি। মেষের চর গ্রামের পৌর কাউন্সিলর আকতার হোসেনের দুই ছেলে ডলার প্রতারনা ঘটনায় শেরপুর থানায় আটক হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়। স্থানীয়দের দাবি প্রতিনিয়ত এই অবৈধ ব্যবসা করে যাচ্ছে চক্রটি। এদের প্রতারণায় কয়েকজন নারীও জড়িত রয়েছেন।
এই চক্রের সদস্যদের ধরতে না পারলে তারা আরো বিস্তার লাভ করতে পারে।
ইতোমধ্যে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কতুবের চর গ্রামে অবৈধ ডলার ব্যবসা প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় ও সচেতনতা মূলক সভা করেছেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট।
তিনি ডলার চক্রের সদস্যদের ধরিয়ে দিতে ও তাদের সম্পর্কে তথ্য দিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, অবৈধ ডলার ব্যবসায়ীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা পুলিশ সব সময় তৎপর থাকায় তারা অন্য এলাকায় গিয়ে প্রতারণা করা চেষ্টা করছে। এই চক্রটির ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।