• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের মাস উপলক্ষে বিএনসিসি’র সেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং

আফনান/তূর্য ঃ
জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এ সামাজিক কর্মসূচী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে ৫ বিএনসিসি ব্যাটালিয়নের সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে রক্তদান কর্মসূচী,লিফলেট,মাক্স ও স্যানিটাইজার বিতরন কালে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী,কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মজাহিদ বিল্লাহ ফারুকী, ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর এস এম বদরুল হাসান শামীম,সেকেন্ড লেপ্টেনেন্ট মোঃ আব্দুল হাই আল হাদী সহ আরো অনেকে। এ সময় বক্তারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ডেঙ্গুজ¦র ও করোনা মহামারি প্রতিরোধে সকলকে সচেতন করার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ সাহসীকতার সাথে মোকাবিলা করার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও ডেঙ্গুজ¦র ও করোনা প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালী কলেজ চত্তর থেকে শুরু হয়ে বকুলতলায় গিয়ে শেষ হয়। এই ক্যাম্পিংয়ে বিএনসিসির পিও,টিও এবং সিইউও সহ ১৫০ জন ক্যাডেট অংশ গ্রহন করে। ২০ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ২৬ডিসেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।