• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামানের মতবিনিময় সভা

সজীব খান ঃ
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সুরুজ্জামান বি.কম।

শুক্রবার সন্ধ্যায় শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জহুরুল ইসলামের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা আবদুল্লাহ, শহর আওয়ামী লীগের সদস্য আমির হোসেন, শহর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসমানী বেগম, সমাজ সেবক হেলাল উদ্দিন, আহেদ আলী, ব্যবসায়ী মোরাদ হাসান, সাদেক আলী সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, বর্তমান কাউন্সিলর সুরুজ্জামান ৭ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে দীর্ঘ দিন যাবত সহযোগিতা করে আসছেন। আসন্ন পৌর নির্বাচনে এই অবহেলিত ৭নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় তারা। মতবিনিময় সভায় কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান বলেন , ৭নং ওয়ার্ড়বাসী যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি আবার নির্বাচিত হয়ে এই ওয়ার্ড়কে মাদক মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবো পাশাপাশি এলাকার রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তায় লাইটিংসহ সমাজের উন্নয়ন মূলক কাজে অংশ নিয়ে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো । এছাড়া অবকাঠামোগত উন্নয়নে সরকারি বরাদ্ধের সমবন্টন ও মানুষের জন্য শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিয়ে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, আমি নেতা নই, সেবক হিসেবে আপনাদের সাথে থাকতে চাই। এ সময় দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সামান্য অংশীদারিত্ব নিয়ে ৭নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন যুবনেতা টিপু সুলতান ও ফাহিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।