• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সানন্দবাড়ীতে বৃদ্ধা হামেতনের পাশে পুলিশ ইনচার্জ জোয়াহের হোসেন খান

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া এলাকার বৃদ্ধা হামেতন বেওয়া ৭০  কে ঈদ সামগ্রী  প্রদান করা হয়েছে।
রবিবার (১৮জুলাই) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দ বাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে  ইনচার্জ জোয়াহের হোসেন খান  নীজ কক্ষে এই অনুদান তার হাতে তুলে দেন।
জনাব জোয়াহের হোসেন খান জানান, আমি বিশেষ মাধ্যমে জানতে পারছি বৃদ্ধা হামেতন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।
 শারীরিক ভাবে বয়সের ভারে নুয়ে পরেছেন তিনি।
হাটাচলায় অনুপযোগী হওয়ায় অটো রিক্সা যোগে পুলিশ তদন্ত কেন্দ্রে আসে।  আমি তাকে ঈদ সামগ্রী হিসেবে সামান্য  চাউল, ডাউল,লবন,তেল,সাবান,মসলা,সেমাই, চেনি, সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেই।
আমার এই ক্ষুদ্র সহায়তা হয়তো সাময়িক সময়ের জন্য। আমি আশা রাখবো  এই বৃদ্ধা হামেতনের জন্য সমাজের  বিত্তবান ও জনপ্রতিনিধিরা যেন স্থায়ী একটা সহায়তার ব্যবস্থা করেন।
অপরদিকে সানন্দ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ বাবুল রানা বৃদ্ধা হামেতনকে ২০ কেজি চাউল ও ১টা শাড়ী কাপড় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।