• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

জামালপুর সদরের লক্ষিরচর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুাৎএর বিরুদ্ধে ঋন খেলাফির অভিযোগ

স্টাফ রির্পোটার ঃ
জামালপুর সদরের লক্ষিরচর ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান পদপার্থী ও বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুাৎ এর বিরুদ্ধে ঋন খেলাফির অভিযোগ করা হয়েছে।

আজ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও লক্ষিরচর ও তুলসীচর ইউনিয়ন পরিষদের রির্টানিং কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন লক্ষিরচর ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান ।

এক লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন যে,ইউনিয়ন পরিষদের নির্বাচনের ম্যানুয়েল অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর উপধারা-০২,উপধারা-(জ)অনুযায়ী এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-০৩,উপবিধি-জ অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কোন মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অনাদায়ী রাখেন এমন কোন ব্যাক্তি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। যার প্রমান সরূপ বাংলাদেশ ব্যাংক স্বারক নং-সিআইবি-৫(১)২০২০-৪০০৪ তারিখ ২০-১০-২০২১ ইং এ ঘোষিত ঋন খেলাফির তথ্য প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ঋন খেলাফির তথ্য দিয়ে উল্লেখ করেন যাতে লিখিত ভাবে বলা হয়েছে লক্ষিরচর ,কেন্দুয়া,মেষ্টা,শাহাবাজপুর,রশিদপুর,তুলসীচর,বাশঁচড়া ,শরীফপুর,শ্রীপুর,তিতপল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন চেয়াম্যান প্রার্থীর মাঝে ৪০ জন প্রার্থীরই বৈধতা আছে। শুধুমাত্র লক্ষিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বিদ্যুাৎ এর প্রার্থীতায় পদ্মা ব্যাংকের কাছে জামিনদাতা হিসেবে ঋন খেলাফি রয়েছে।

এ বিষয়ে লক্ষিরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আফজার হোসেন বিদ্যুাৎ জানান,তিনি পদ্মা ব্যাংককের মেসার্স সেতুলী বিক্স এর ঋনের জামিনদাতা হিসেবে রয়েছে। যা ব্যাংককের নিয়ম অনুযায়ী ঋনের টাকার কিস্তি পরিশোধ করা হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও লক্ষিরচর ও তুলসীচর ইউনিয়ন পরিষদের রির্টানিং কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, ব্যাংককের তরফ থেকে এনওসি দেওয়া হয়েছে। সয়ং পদ্মা ব্যাংক এর ম্যানেজার নিজে এসে আজ এনওসির ঋনের বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে গেছেন। যা কোন প্রকার ঋন খেলাফির কথা তিনি উল্লেখ করে নি। সে মতেই তাকে বৈধতা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।