• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মেলান্দহে টিকিট কালোবাজারির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতাকে মারধর

 

মেলান্দহ (জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে লাভলু আহমেদ বিজয় নামে এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটের মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় শিকার হওয়া,‌ লাভলু আহমেদ বিজয় উপজেলার নয়ানগর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি, নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা লাভলু আহমেদ বিজয় জেএমনিউজ২৪ডটকমকে বলেন, ‘গত একমাস আগে
ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মেলান্দহ স্টেশনে যাই, গিয়ে দেখি কোন টিকিট নেই সব কালোবাজারিদের কাছে টিকিট‌। পড়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দেই, আমাদের মেলান্দহ রেলওয়ে স্টেশন ডিজিটাল স্টেশন। এ স্টেশনের সকল টিকিট কালোবাজারির হাতেই পাওয়া যায়। পরে ফেসবুক স্ট্যাটাস দেখে
আমার উপর ক্ষিপ্ত হয়। একমাস পর আজ দুপুরে কমিউটার ট্রেনে ময়মনসিংহ যাব তার জন্য স্টেশন মেলান্দহ স্টেশনে যাই। পরে আজ আমাকে দেখে টিকিট কালোবাজারি জুয়েল তার রুমে ডেকে নিয়ে
৮-৯ জন আমাকে কিল, ঘুষি, লাঠি দিয়ে মারধর করে। পরে নয়ানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান চুন্নু মন্ডলের ফোন পেয়ে তারা আমাকে ছেড়ে দেয়। এ বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনকে জানালে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন আমায়। এ আমি বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করবো।

এ বিষয় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন বলেন, বিষয়টি আমি শুনেছি, কিন্তু লাভলু আহমেদ বিজয় ময়মনসিংহ গেছে, ময়মনসিংহ থেকে আসার পর ঘটনার সত্যতা যাচাই করে তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কবির হোসেন বলেন, এ সংক্রান্ত কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।