• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আশেক মাহমুদ কলেজ পরিদর্শন করলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন ,প্রায় ৩৫ লাখ মামলা জট থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসতে বিচার বিভাগের বিচারকরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। এসব মামলা দ্রুত  নিষ্পত্তিতে পুরোনো মামলা গুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে দিতে কাজ করা হচ্ছে।
প্রধান বিচারপতি আরো বলেন,
মামলা জট এড়াতে  অতিরিক্ত আরও ১০২ জন বিচারক নিয়োগ করে দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি। এছাড়া তিনি সত্তরের দশকে কলেজে অধ্যয়ন রত কালে নানা স্মৃতির কথা সকলের মাঝে তুলে ধরেন।
বৃহস্পতিবার  দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ  পরিদর্শন কালে  ও তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ,সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযো্দ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ,সাবেক বিচারপতি হোসেন হায়দায় , কলেজের উপাধ্যক্ষ খেলনা রানী দেব, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পা্দক সহকারী অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী  সহ আরো অনেকে।
এ সময় প্রধান বিচারপতির স্মৃতি বিজোরিত কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন ও একটি বট বৃক্ষের চারা রোপন করেন।
এর আগে বিএনসিসির সি কোম্পানি কমান্ডার বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আলহাদী এর তত্ত্বাধানে  কলেজের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট , রেঞ্জারের একটি চৌকশ দল প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।