• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা সহ মাদকসেবি আটক

সহিজল ইসলাম,রাজীবপর(কুড়িগ্রাম)প্রতিনিধি

 

রৌমারী উপজেলার ইজলামারী এলাকা থেকে ৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

 

আটককৃতরা হলেন রাজীবপুর উপজেলার বাবুল আক্তার(৪৫) এবং ফুল মিয়া(২০)।

 

বাবুল আক্তার উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।ফুল মিয়া’র বাড়ি ধুবলিয়া পাড়া গ্রামে তার পিতার নাম সাহাব উদ্দিন।

 

রৌমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে এরা দুজনেই মাদকাসক্ত নিয়মিত বিভিন্ন ধরনের মাদক সেবন করত। ইয়াবা কিনতে রৌমারী গিয়ে পুলিশের হাতে তারা আটক হয়।এসময় তাদের কাছ থেকে ৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

আটককৃত বাবুল আক্তার চর রাজীবপুর টেকনিক্যাল বিসনেজ এন্ড ম্যানেজমেন্ট কলেজে কম্পিউটার প্রদর্শক পদে কর্মরত।এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।ফুল মিয়া স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

 

মাদকসহ পুলিশের হাতে বাবুল আক্তারের  আটকের বিষয়ে জানতে চাইলে চর রাজীবপুর টেকনিক্যাল বিসনেজ এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

 

ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোঃদিলওয়ার হাসান ইনাম বলেন,ইয়াবাসহ আটককৃত দুই জনের বিরুদ্ধে মামলা করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।