• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ

 

নিজস্ব সংবাদদাতাঃ
১৯৮৯ সালে বাংলাদেশে এইডস রোগী সনাক্ত হবার পর থেকে জামালপুরে কোন এইডস রোগীর কথা শোনা না গেলেও সোমবার এক কর্মশালায় প্রকাশ করা হয় জামালপুরে এ পর্যন্ত ২৮ জন ব্যক্তি এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে একাধীক হিজড়া সদস্যও আছে বলে জানা যায়।
জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ ফজলুল হক।
স্বাস্থ্য অধিদপ্তরের এইডস/এসটিডি কর্মসূচির সহযোগিতায় কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাইদুর রহমান। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ আনোয়ারুল আমিন আকন্দ, জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডাঃ রাফিয়া বিনতে রউফ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান। সভায় অর্ধশতাধীক প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় জামালপুরে এইডস রোগের বিভিন্ন কারণ উল্লেখ করে ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়। বিশেষ করে যৌনপল্লীতে, ভ্রাম্যমান যৌনকর্মী এবং হিজড়াদের অনিরাপদ যৌনকর্ম, এদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় না নিয়ে আসা, সেলুন, পরিবহন শ্রমিকদের ঝুঁকি নির্ণয় না করাসহ প্রচার কার্যক্রম স্থিমিত হয়ে পড়ায় বক্তারা শঙ্কা প্রকাশ করেন। অনতিবিলম্বে এইচআইভি/ এইডস প্রতিরোধে নানমূখী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারি, বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।