• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

বকশীগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনধি।

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজেনা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) বিকাল সন্ধ্যার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের কুশলনগর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজেনা বেগম (৪২) ওই গ্রামের মোঃ হাবিবুর রহমান স্ত্রী।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক মোটর চালিয়ে পাইপ দিয়ে গরু গোসল করান গৃহবধূ রেজেনা বেগম। গরু গোসল করানো শেষে কলপাড়ে গিয়ে নিজে গোসল করার সময় কল চাপতে গেলে চাপকলের সঙ্গে বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তার কান ও শরীলের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজেনাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লাভলু মিয়া জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।