• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের মেলান্দহে ৫০০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরের মেলান্দহে ৫০০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ।

সোমবার সকালে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আয়নুর বুচান ও আয়েশা বেকমেজি।

দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে দোস্ত এইড বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। রমজানের ফুড প্যাকেট বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোর রমজানের ইফতার ও সেহরির খাবার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দোস্ত এইড দেশব্যাপী ৪০ এর অধিক ভিন্ন ভিন্ন প্রকল্পে কাজ করে থাকে। মাহে রমজানে সারাদেশে ২০ হাজার এর অধিক ফুড প্যাকেট বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর বলেন, দোস্ত এইডের কার্যক্রমগুলো খুবই প্রশংসনীয়। তিনি দোস্ত এইডের কার্যক্রম, উপকারভোগী নির্বাচন ও স্বচ্ছতার প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের সফলতা কামনা করেন।

দাতা সংস্থা ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আইনুর বুজান দোস্ত এইডের পেশাদারিত্বের প্রসংশা করেন। তিনি বলেন, মানবিক কার্যক্রম পরিচালনায় দোস্ত অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দোস্ত এইডের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাতা সংস্থাগুলোর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানে ৫০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, খেজুর, ছোলা, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।