• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকামঃ

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ শ্লোগান সামনে রেখে ১৮ মার্চ মঙ্গলবার জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। সভার উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা ।

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম এবং জেসমিন প্রকল্পের সহায়তায় উপজেলা  সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, এপি ব্যাবস্থাপক মিনারা পারভীন, ওয়ার্ল্ড ভিশন এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম প্রমুখ। সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশ নেন।

সভার শুরুতেই জামালপুর সদর উপজেলার পুষ্টি পরিস্থিতি উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে পুষ্টিহীনতার মারাত্মক অবস্থার অবসান ঘটাতে হবে। সরকারের পাশাপাশি প্রতিটি মানুষকে পুষ্টিজ্ঞান আহরণ করতে হবে। বাড়ির আঙ্গিনায় শাক, সবজি ও ফলমূলের চাষ করতে হবে। গর্ভবতী ও প্রসূতী মায়ের সর্বোচ্চ যত্ন নিতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে। এক্ষেত্রে সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মতো অন্যান্য এনজিওদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।