• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক ১

ফজলে এলাহী মাকামঃ
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫
বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)
অধীনস্থ কামালপুর বিওপি থেকে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সীমান্ত পিলার ১০৮৪/২-এস হতে
আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে ভারতীয়
ফেন্সিডিল-২২ বোতল এবং মোটরসাইকেল-০১ টি সহ ০১ জন আসামী করা হয়্। আটককৃত আসামী শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার  মৃতঃ শাজাহান খন্দকানের ছেলে মোঃ সুজন খন্দকার (৩৫)।
জব্দকৃত আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল বকশিগঞ্জ থানায় জমা করা হয়েছে।
বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে
সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন
করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি।এ সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।