• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠিত

নিজস্ব প্রতিবেদক:
কল্যাণ, সুরক্ষা, নিরাপত্তা এবং সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের লক্ষে বুধবার জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
জামালপুর পৌরএলাকার পলাশগড় মুন মেমোরিয়াল বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিপদাপন্ন পরিবারের সদস্য সাবিনা বেগম সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ, মুন মেমোরিয়াল বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিল, গৃহকর্মী নাছিমা প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত গৃহকর্মী ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ২১ সদস্যবিশিষ্ট গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিলকে সভাপতি ও  গৃহকর্মী নাছিমাকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তৃতীয় লীঙ্গের সদস্য, গৃহকর্মী ও বিপদাপন্ন নারী, শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং অধিকার সুরক্ষায় উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রোমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলায় শুরু হয়েছে। এতে আর্থিক সহায়তা প্রদান করছে বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।