• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়,দল তাকে আজীবন বহিষ্কার করেছে

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এ তথ্য জানিয়ে প্রেস বিফিং করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

বুধবার (৭ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে প্রেস বিফিং এর আয়োজন করে বিএনপি।

প্রেস বিফিং এ বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সিনিয়র সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারীকে, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন ছানু সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ও বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, যাদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো। আপনারা জানেন যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিগত সময়ে বিভিন্ন নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদেরকে কেন্দ্রীয় সিধান্তে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে পর দেশের যখন পট পরিবর্তন হয়েছে, বিএনপি যখন সুসংগঠিত হতে যাচ্ছে এখন তাড়া আওয়ামী লীগের কাধে ভর দিয়ে বিএনপির ভিতরে ঢোকার জন্য বিভিন্ন পায়তারা শুরু করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এসময় তিনি বকশীগঞ্জে বহিস্কৃত নেতাদের নামের তালিকা পড়ে শুনান যার মধে প্রথমে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারকে ২১ মে ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফখরুজামান মতিনকে ৯ মার্চ ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।