• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) রৌমারী সীমান্তে FDMN (রোহিঙ্গা) নাগরিক বিএসএফ এর  পুশইন প্রতিরোধে বিজিবি, স্থানীয় প্রশাসন তৎপরতা অব্যহত

ফজলে এলাহী মাকামঃ

সম্প্রতি কুড়িগ্রাম জেলার রেীমারী সীমান্তে বিএসএফ ভারতে অবস্থানরত মায়ানমার নাগরিক ও বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা করছে।এক  প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।৩৫ বিজিবির বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে বিএসএফ কর্তৃক বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপ করে এদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের অপচেষ্টা অব্যাহত রেখেছে । বিএসএফ এর এই অপতৎপরতা রুখে দিতে বিজিবি’র পাশাপাশি উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতা বৃদ্ধি করেছে এবং বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। অবৈধভাবে পুশ ইন ঠেকাতে বিজিবির সাথে আনসার ও গ্রাম পুলিশ দিন রাত্রি অক্নান্ত পরিশ্রম করে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে।

এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা করছে। সীমান্তবর্তী দেশপ্রেমিক জনগণ কাধেঁ কাধঁ মিলিয়ে নিজ নিজ এলাকায় বিজিবি’র সাথে সীমান্ত পাহারায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, গত ০৭ ও ০৮ মে ২০২৫ তারিখ সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩২ জন ব্যক্তিকে বিজিবি কর্তৃক আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়ধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।