• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

জামালপুরের নদী ভাঙ্গন প্রতিরোধে পানি সম্পদ উপদেষ্টার কাছে স্বারকলিপি দিলেন এনসিপির যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান

এম.এফ.এ মাকামঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে  পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে নদী ভাঙন কবলিত সাধারণ জনগণের পক্ষে স্বারকলিপি প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান।
শনিবার এই ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে একটি সমন্বিত ও টেকসই প্রকল্প গ্রহণ করে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে নদী ভাঙন কবলিত সাধারণ জনগণের পক্ষে স্বারকলিপি প্রদান করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রাম এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ও নোয়ারপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্রতি বছর যমুনা নদীর ভয়াবহ ভাঙনের শিকার হচ্ছে।
 নদী ভাঙ্গন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানান।েএ সময় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।