• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি গঠন: সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন, সম্পাদক সঞ্জয় কুমার দে জামালপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন এম শুভ পাঠান বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা

দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

 

  দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

  জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে এক বিশেষ অভিযানে অভিযুক্ত   দু’জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেল ৩ ঘটিকার দিকে  উপজেলার চিকাজানী ইউনিয়নের যমুনা নদীবেষ্টিত  হাজারী গ্রামে যমুনা নদী থেকে বৈধভাবে বালু উত্তোলন এবং  বাল্কহেডে বালু আনলোড করার সময় দুটি বলগেটসহ দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন।  মোবাইল কোর্টে বলগেটের ম্যানেজার জাকিরকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে কাশেম নামে একজনকে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।