• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা

জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম

ফজলে এলাহী মাকাম ঃ

জামালপুর পৌরসভা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু করেছে। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিম্নআয়ের মানুষজন ঈদ উদযাপন করতে পারেন।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, পরিচ্ছন্নতা সুপারভাইজার লিয়াকত সহ আরো অনেকে। তারা জানান, আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ তিন দিনব্যাপী চাল বিতরণ করা হবে।

এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ উদযাপন আরও আনন্দময় ও স্বস্তিদায়ক হবে। কর্মসূচিতে স্থানীয় কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।