• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর

মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

মোহাম্মদ আলী জিন্নাহ
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু’র ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে টুনু আকন্দ(৬২) নামে ওই কৃষকের মৃত্যু হয়।
নিহত কৃষক টুনু আকন্দ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলমাবাদ এলাকার আকন্দবাড়ী মৃত সাদেক আকন্দের  ছেলে।    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ভোর পর্যন্ত শ্বাসকষ্ট বেড়ে যায়  টুনু আকন্দের ।  সকাল ৭ টায় মোসলেমাবাদ নিজ বাড়ী থেকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রেফার্ড দিলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে নান্দনা গোপালপুর এলাকায় মারা যান তিনি। তিনি স্ত্রী,  ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  বড় ছেলে কুয়েত প্রবাসী  সিজান (৩২), মেঝো ছেলে সিফাত (২৫) বিদেশ ফেরত।  ছোট ছেলে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে ফলাফলের অপেক্ষায় আছে।  বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছে রিফাত (১৫)।
নিহতের নাতি মামুন জানান বুধবার দুপুরে খড় শুকাইতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এরপর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়।  ভোরে বাড়ী থেকে  জামালপুর নিলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড দেয় বেলা ১১ টায় ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় বাড়ীতে চলছে পরিবার ও আত্মীয় স্বজনদের শোকের মাতম।
গত দুইদিনে ২ ইউনিয়নে হিটস্ট্রোক করে দুই জন মারা যান বলে জানান মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়।
উল্লেখ্য যে, গত বুধবার মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার মৃত ঈমান আলী’র স্ত্রী দুপুরে মাঠে খড় শুকাইতে গিয়ে হিটস্ট্রোক করে মারা যায়।  গত দুইদিনে জোড়খালী ও গুনারীতলা ইউনিয়নে হিটস্ট্রোক করে মারা গেলেন টুনু আকন্দ ও বালি বেগম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।