• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের মেলান্দহে  প্রথম করোনা ভাইরাসের রোগী সনাক্ত

 

কাওছার আহমেদ :

জামালপুরের মেলান্দহে একজন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। রাজধানী ঢাকা থেকে ফেরত আসা জামালপুরের মেলান্দহ উপজেলার বীর ঘোষের পাড়া এলাকায় এক যুবক করোনায় আক্রান্ত প্রথম রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঠান্ডা, জ¦র ও কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। এলাকায় এই নিয়ে গুনজন শুরু হলে বিষয়টি উপজেলা স্বাস্থ বিভাগ জানতে পারে। শনিবার বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ বিভাগের একটি তার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

গত রবিবার ৫ এপ্রিল সন্ধায় করোনা রোগী সনাক্ত হয়েছেন। এ ব্যাপারে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান ও মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল আশেপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষনা করা হযেছে।

উল্লেখ্য যে, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামের ঐ যুবক  সে ঢাকা মহাখালিতে হরাইজন ক্লাসিক নামে একটি প্লাস্টিক কোম্পানীতে রিসিপসনের চাকরি করত। সে ঢাকার আশকোনায় থাকতো। তার সাথে ভাবকী ও মধ্যেরচর এলাকার আরো দুজন রুমমেট থাকতো। সে গত সোমবার ঢাকা থেকে বাড়িতে ফিরেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।