• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বকশীগঞ্জে নারায়ণগঞ্জ-গাজীপুর ফেরত দুজনের করোনা শনাক্ত

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি ও প্রশাসনের দেওয়া নির্দেশনা উপেক্ষা করে মানুষ ঘর হতে শুরু করেছে। ফলে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে উৎকন্ঠা বেড়ে গেছে।

গত কয়েকদিনে ঢাকা ও আশপাশের জেলা গুলো থেকে কয়েকশ মানুষ বকশীগঞ্জ উপজেলায় প্রবেশ করেছে। তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকা,নারায়ণগঞ্জ,গাজীপুর ফেরতদের বাধ্যতামূলক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

২৪ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার দুজনের শরীরে করোনা পাওয়া গেছে। যে দুজনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে তাদের বাড়ি ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে। তারা দুজনই পুরুষ। একজন নারায়ণগঞ্জ জেলার একটি রড মিলের শ্রমিক অপরজন গাজীপুর কোনাবাড়ি এলাকায় ঝুট শ্রমিক হিসেবে কাজ করেন।

বর্তমানে তারা বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।