• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে নতুন করে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন করোনায় আক্রান্ত- জেলায় মোট আক্রান্ত ৩৮ জন

 

শুভ্র মেগেদী  :

জামালপুরে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ জন| শুক্রবার সন্ধ্যায় ৫ জনের করোনা ভাইরাসে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় একজন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের সংগ্রহিত নমুনায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে ওই পুলিশ কর্মকর্তা জামালপুর সদরের, বাকী ৪ জনের মধ্যে দুইজন বকশীগঞ্জ এবং দুইজন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৩৮ জনের মধ্যে দুইজন চিকিৎসকসহ ১৩ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী। সংক্রমিতদের মধ্যে গত বুধবার এক নারীসহ ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ২৪ জন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে, ১ জন ময়মনসিংহে, ৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তিনজের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে। এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যকি গত সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে শুক্রবার সরিষাবাড়ীতে শনাক্ত হওয়া দুজনের বাড়ী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নে হওয়ায় তারা কোথায় আইসোলেশনে থাকবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন, জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ৩২ বছর বয়সী এক এসআই, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের নারায়ণগঞ্জ ফেরত ৪৫ বছর বয়সী পোশাক ও গাজীপুর ফেরত ২৫ বছর বয়সী জুট মিল শ্রমিক এবং সরিষাবাড়ী উপজেলায় ৬০ বছর বয়সী বৃদ্ধ ও তার ৩৫ বছর বয়সী ছেলে। করোনা শনাক্ত হওয়া পিতাপুত্র ওই দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামে। কাজীপুর উপজেলার মুনসুরনগর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সীমান্তঘেষা হওয়ায় এখানেই তারা নমুনা দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।