• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগামের রাজীবপুর উপজেলায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ।

সজল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

রাজীবপুর উপজেলার দুই ইউনিয়নে সঙ্গো প্রকল্পের আয়োজনে ১হাজার ছয়শত ৭৫ জন কৃষক কৃষাণীর পরিবারের মাঝে মিষ্টি কুমড়া, লাউ ও লালশাকসহ ৭ ধরণের সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এবিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামী সভাপতি আব্দুল হাই সরকার, কৃষি কর্মকর্তা গোলাম রায়হান।  ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কো-অপারেশন এবং আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সঙ্গো প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর অনামিকা, নুরজাহান, শাহনাজ, এফবিএ মাহে আলম, সাংবাদিক সহিজল ইসলাম সজল  ও দুই ইউনিয়নের সঙ্গো প্রকল্পের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। রাজীবপুর উপজেলা ইকো কো অপারেশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার তপন কুমার সাহা জানান, সম্প্রতি সময়ে উপজেলার দুইটি ইউনিয়ন, মোহনগঞ্জ ও রাজীবপুর ইউনিয়নের ১হাজর, ছয়শত ৭৫ জন কৃষক কৃষাণী নিয়ে বসতবাড়ীতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন শীষর্ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ নেয়া কৃষক কৃষাণীরাই কেবল মাত্র ৭ প্রকার এ সবজি বীজ পাবেন। তিনি আরও বলেন, ইউনিয়ন প্রতিনিধিগণ সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে প্রকল্পের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে আগামী ৭দিনের মধ্যে প্রত্যেক কৃষক ও কৃষাণীর বাড়ি বাড়ি গিয়ে এ সবজি বীজ বিতরণ শেষ করবেন। করোনা ভাইরাস প্রতিরোধে এ পদ্ধতিতে বীজ বিতরণ করা হচ্ছে বলেও জানান  উপজেলা  অপারেশন টেকনিক্যাল অফিসার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।