• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

শেরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি ঃ
শেরপুরে মানসিকভাবে অসুস্থ্য এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার জঙ্গলদি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক আবুল কাশেমকে (৫২) আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম ঢাকায় ফেরি করে কাচামাল বিক্রি করত। ভাল না লাগায় প্রায় এক বছর আগে তিনি বাড়ীতে চলে আসেন। কিন্তু কোন কাজ না করে বসে বসে খেতেন। এক পর্যায়ে তিনি মানসিক বিকারগ্রস্থ্য হয়ে পড়েন। মাঝে মধ্যেই স্ত্রী রোকেয়া বেগম কাঞ্চন (৪০) এর সাথে তার ঝগড়া-বিবাদ হত। কিছুদিন আগে তাকে জামালপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। করোনা শুরু হলে চিকিৎসকরা তাঁকে বাড়ীতে পাঠিয়ে দেন।

বুধবার সেহেরীর সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এসময় উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কাশেম স্ত্রী কাঞ্চনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে রওনা হলে পথে ফুলপুর উপজেলায় পৌঁছলে কাঞ্চন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘাতক আবুল কাশেমকে আটক করে এবং ওই গৃহবধুর লাশ মর্গে পাঠায়। শেরপুর সদর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।