• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুরের মেলান্দহর মাহামদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার পেয়ারা বেগমের ও অনিয়ম,জমিদখল ও দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

স্টাফ রির্পোটার :
জামালপুরের মেলান্দহ উপজেলায় মাহামদপুর ইউনিয়নের ৭.৮.৯ এর সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা বেগম ও তার সহযোগীদের অনিয়ম,জোর পূর্বক জমিদখল ও সরকারী বরাদ্দ বিতরনে আর্থিক দূর্নীতি করা সহ নানা জুলুম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আজিজপুর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মনোহর মন্ডল, আছি বেগম,নবীজল মন্ডল,নাজমুল শেখ,নুরুল শেখ,জামাত আলী,আজিরন বেগন, সহ আরো অনেকে। এ সময় বক্তারা মাহামদপুর ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পেয়ারা বেগম ও তার সহযোগী রবিউল ইসলাম,মো:সুরুজ্জামান,ফজলুর রহমান,আবু সামা,মোঃ পপেল,ইলিয়াস গ্রামের নিরীহ লোকদের নানা রকম হুমকী ধামকী দিয়ে থাকে। এছাড়া পিয়ারা বেগমের নেতৃত্বে নানা অনিয়ম,বাক প্রতিবন্ধী বৃদ্ধ জরিপ আলী মন্ডলের বাড়ি ও জমি জোরপূর্বক বেদখল ও মাটি কাটা ও সরকারী বরাদ্দ সহযোগীতার কার্ড বিতরনে আর্থিক দূর্নীতির জন্য দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । এ ব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে এলাকার নিরীহ জনগন ও ভুক্তভোগী পরিবারগুলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।