• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুরে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছে জেলা সেচ্ছাসেবকলীগ

সজীব খান :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষ রোপন আন্দোলনের অংশ হিসেবে জামালপুরে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছে জেলা সেচ্ছাসেবকলীগ।
তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শহরের বিসিক শিল্পনগরী জামালপুরে এই বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন উপলক্ষে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,জাতীয় শ্রমীকলীগ জামালপুরের যুগ্ম সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,জেলা সেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলাম,তিতাস,জিয়াউর রহমান জিয়া,শহর সেচ্ছা সেবকলীগ আহ্বায়ক সাইফুল ইসলাম, নজরুল,নাজমুলসহ আরো অনেকে। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষ রোপনের মাধ্যম্যে বাসযোগ্য আগামীর সবুজ পৃথিবী নির্মানে জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষ রোপন করে বর্তমান সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে বিসিক শিল্পনগরী এলাকায় শতাধিক ফলজ,বনজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়। ###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।