• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

 

জামালপুর সংবাদদাতা ॥
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা ( পুরুষ ও নারী) জামালপুর ব্রহ্মপুত্র জোনের উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১ টায় জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও ময়মনসিংহ জেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান মততাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক। উদ্বোধনী খেলায় ৪১-১৫ পয়েন্টে মানিকগঞ্জ জেলা দলকে ( পুরুষ ) হারিয়ে টাঙ্গাইল জেলা দল ( পুরুষ) বিজয়ী হয়েছে। অপর খেলায় ৩১-১২ পয়েন্টে ময়মনসিংহ জেলা দলকে (নারী) হারিয়ে কিশোরগঞ্জ জেলা দল ( নারী ) বিজয়ী হয়েছে। রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন এসএম মান্নান ও মাহবুব হোসাইন বিজন।
প্রসঙ্গত, জামালপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৭ টি জেলা দল ( পুরুষ) ও ৫ টি জেলা দল ( নারী ) এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। ১৪ মার্চ ( রোববার) ফাইলাল খেলা অনুষ্ঠিত হবে। পুরুষ দলগুলো হলো- জামালপুর জেলা দল, টাঙ্গাইল জেলা দল, শেরপুর জেলা দল, কিশোরগঞ্জ জেলা দল, নেত্রকোনা জেলা দল, মানিকগঞ্জ জেলা দল ও ময়মনসিংহ জেলা দল। অপরদিকে নারী দলগুলো হলো- জামালপুর জেলা দল, টাঙ্গাইল জেলা দল, কিশোরগঞ্জ জেলা দল, নেত্রকোনা জেলা দল, ও ময়মনসিংহ জেলা দল।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।