• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুরে পিতাকে হত্যার দায়ের পুত্রের মৃত্যু দন্ডাদেশ

জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়াকে
মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ
আদালতের বিচারক মো: জুলফিকার আলী খান এক
জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। একই দিন অপর
এক শিশু ধর্ষণ মামলার রায়ের এক যুবকে যাবজ্জীন সশ্রম
কারাদন্ড দেয়া হয়েছে।

মামলার রায়ে বলা হয়েছে, জামালপুর সদরের দক্ষিন কৈডোলা
গ্রামের ইমান আলীর সাথে তার পুত্র সবুজ মিয়ার জমি
নিয়ে বিরোধ চলে আসছিল। এই জের ধরে ২০১৬ সালের ২৪
ফেব্রুয়ারি সবুজ মিয়া তার গ্রামের একটি মাদ্রাসার
সামনে বাবা ইমান আলীকে ব্যাপক মারধর করে। গুরুত্বর আহত
ইমান আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদি হয়ে সদর
একটি হত্যা মামলা দায়েওে করেন। মামলাটি নিস্পত্তির জন্য
আদালতে প্রেরণ করা ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে
সবুজকে মৃত্যুদন্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার
রায় ঘোষনা করেন বিজ্ঞ বিচারক।
একই দিন দুপুরে শিশু ধর্ষন মামলায় উদয় নামে এক
যুবককে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে
আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালতের বিজ্ঞ
বিচারক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।