• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে বকশীগঞ্জে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

মতিন সরকারঃ

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরের বকশীগঞ্জে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত কৃষি মেলা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) জাকিয়া সুলতানা।
বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামালপুর খামারবাড়ী অতিরিক্ত উপ পরিচালক(শস্য) মোঃ হারুন অর রশিদ,বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোবায়ের হোসেন,উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেডএস লতিফুর রহমান। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আনোয়ার হোসেন।
উল্লেখ্য,বকশীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত) কৃষি মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,উদ্যোক্তা অংশগ্রহণ করে। সমাপনী দিনে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।