• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত   জামালপুর গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত  ঢাকায় গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও সংস্কার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোখলেছুর সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২ তম জন্মদিনে ‍শুভেচ্ছা জানালেন যুবমহিলালীগ নেত্রী শারমিন আক্তার ময়না

স্টাফ রির্পোটারঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২ তম জন্মদিনে ‍যুবমহিলালীগ কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য শারমিন আক্তার ময়না জেএম নিউজ ২৪ডট কমকে জানান. “শুভ শুভ শুভ দিন বঙ্গমাতার জন্মদিন ” ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর শুভ জন্মদিন। স্বাধীনতাকামি বিপ্লবীদের আদর্শের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, স্বাধীতা স্বার্বভৌমত্ব পাবার আদর্শে উত্তাপ দিয়ে গড়ে তোলা বাংলা এবং বাঙালীর মুক্তি আন্দোলনের সাহসিনী নারীর ভূমিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে সাহসের মাত্রা বাড়িয়ে দিয়েছেন, তিনি হলেন বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর রাজনৈতিক জীবনের ২৩ বৎসরের প্রায় ১৪ বৎসর কারাগারে কাটিয়েছেন পাকিস্তানী স্বৈরশাসকের স্বৈরাচারী কায়দায় বঙ্গবন্ধুর সংগ্রামী চেতণার কন্ঠ স্তব্ধ করার অপ-প্রয়াসের কারণে পাকিস্তান স্বৈরশাসকরা বার বার বঙ্গবন্ধুকে নিক্ষেপ করেছে কারাগারে। বঙ্গবন্ধুর কারাবাসের সময় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন আন্দোলন লড়াই সংগ্রামের ভ্যানগার্ড খ্যাত নেতা-কর্মীদের অনুপ্রেরণা দায়ক সাহসিনী জননী । শোকাভিভূত শোকাবহ বেদনাদায়ক মাসের এই দিনে শোক শক্তিতে পরিনত করে বুকে ধারণ করে আজ ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর শুভ জন্মদিন-এ গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব কে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।