• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

 

গত ২০ এপ্রিল বৃহস্পতিবার দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত
জামালপুরে হত্যা মামলা তুলে নিতে হুমকি ”শীর্ষক শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে মামলার বিবাদী আক্রাম আলী।
সংবাদে জামালপুর শহরের গরুর ভুরি ব্যবসায়ী আব্দুল বাক্কি হত্যা মামলার বাদী ও বাদীর পরিবার ও মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়। সংবাদে পূর্ব শত্রুতার জের ধরে ২৪শে মার্চ  গরুর ভুরি ব্যবসায়ী আব্দুল বাক্কিকে  প্রতিবেশী আক্রাম,তার স্ত্রী কামরুন নাহার ও মুসলিমাদের বাসিন্দা সাইদুর সরকার তাদের বাড়িতে ঢুকে আব্দুল বাক্কিকে যে পিটিয়ে হত্যা করার কথা বলা হয়েছে তা মিথ্যা ,বানোয়াট  ও ভিত্তি হীন। প্রকৃতপক্ষে আব্দুল বাক্কি একজন  হৃদরোগী ছিলো। প্রচন্ড তাপদাহের ফলে হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে আব্দুল বাক্কি মৃত্যুবরণ করেন যা  ময়না তদন্তের রিপোর্টে ও জামালপুর জেনারেল হাসপাতালের ডাক্তারের  ব্যবস্থা পত্রে উল্লেখ করা হয়েছে।
প্রতিবাদ লিপিতে আকরাম আলী উল্লেখ করেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আছি।
সংবাদে গত মঙ্গলবার রাত ৯টার দিকে পাইলিং এর রোডে মামলার বাদী সুমন মিয়াকে যে হুমকির প্রদান করার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। যা পৌরসভার সিসিটিভি ফুটেজ দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে। সেদিন রাতে সেই পাইলিং এ যাওয়ার কোন প্রশ্নই আসে না। আকরাম আলী আরও উল্লেখ করেন মূলত সামাজিক ও পেশাগত ভাবে হয়রানি করার লক্ষ্যে হৃদরোগী আবদুল বাক্কির স্বাভাবিক মৃত্যুকে হত্যার বলে চালিয়ে দিয়ে একদল কুচক্রী মহল সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে।
প্রকৃতপক্ষে মামলার বাঁদিকে হুমকি ধামকি দেওয়ার কোন প্রশ্নই আসে না। তাই আকরাম আলী সহ তার স্ত্রী ও সাইদুর সম্পর্কিত যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।