• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান

জামালপুরের মেলান্দহের ভাবকী জামালপুর ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুত উপকেন্দ্রের শুভ উদ্বোধন

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরের মেলান্দহের ভাবকী জামালপুর ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুত উপকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে মেলান্দহর ভাবকী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ জোনের বাস্তবায়নে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগীতায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যান  প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বোর্ডের  সদস্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জোনের প্রধান প্রকৌশলী  মোঃ এমদাদুল হক, আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আশপাশের কৃষি সেচ কার্য পরিচালনা,বিভিন্ন সরকারী স্থাপনায় লোডসেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য আহ্বান করেন।
জামালপুরের মেলান্দহে ভাবকিতে ১ একর জমির উপর নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে ১০ কোটি ৫২ লক্ষ টাকা ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।